Thursday, February 12, 2026
spot_img

কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, পছন্দের প্রার্থীকে বসানোর চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি: কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটি গঠনে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে বিতর্কিত কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ ফোরকান মাস্টারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফোরকান মাস্টার তাঁর পছন্দের প্রার্থী মোঃ ওহাব সিকদারকে কমিটিতে বসানোর জন্য নানা তৎপরতা চালাচ্ছেন। মোঃ ওহাব সিকদার উত্তর কনকদিয়া এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শিক্ষক হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কমিটি গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করছেন ফোরকান মাস্টার। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থী মহলে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments