
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ::::: সড়ক হোক শান্তির যাত্রার” এই শ্লোগানে, অবিলম্বে বরিশাল-ভাঙ্গা মহাসড়ক চারলেনে উন্নিত করণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত গৌরনদীবাসীর ব্যানারে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন ও সমাবেশ সমাজ সেবক মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি’র আহবানে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, শরিকল ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, রতœপুর কলেজের প্রভাষক রাসেল ফিরোজ, সাংবাদিক বিএম বেলাল, যুবদল নেতা মো. মনির হোসেন মাস্টার, মো. শহিদুল ইসলাম, গৌরনদী প্রেসক্লবের সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, ছাত্র আন্দোলনের সদস্য নুরুদ্দিন বুদ্ধি, মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলার শাখার সভাপতি মো. সাব্বির হোসেন প্রমূখ। মানববন্ধনে গৌরনদী উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়ককে চারলেনে উন্নিতকরণের জোর দাবি জানান। অতিদ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মসূচী পালনের হুশিয়ারি প্রদান করেন।


