
নিজস্ব প্রতিবেদক :::::: ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বি এন পির সাবেক সভাপতি কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আবদুল জলিল মিয়াজীর পারিবারিক কবর স্থান ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল গিয়ে দেখা গেছে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল এ হামলা করে,এতে লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়। এ বিষয় ভুক্তভোগী আ: জলিল মিয়াজী বলেন বাড়ী প্রবেশ করে তার বাউন্ডারী ওয়াল, ভেঙ্গে ইট,রড,দরজা,গেইট লুটপাট করে নিয়ে যায়। কিছু দিন পুর্বে এই সন্ত্রাসী বাহিনী তার বাগান বাড়ীর শত শত গাছ কেটে নিয়ে যায়। সন্ত্রাসীরা বসত ঘরে থাকা তার ছোট ভাই আবু জাফরকেও প্রান নাশের হুমকি দেয়। এ বিষয় থানায় অভিযোগ দাখিল করা হবে। এই বিষয় অভিযুক্ত আনোয়ার হোসেন সাগর একাদিক বার ফোন করা হলে তাকে পাওয়া যায় নি।


