Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালবাকেরগন্জ চরামদ্দিতে সুবা ইটের বাটায় কয়লার পরিবর্তে পোড়াচ্ছে কাঠ আশেপাশের মানুষ অস্বস্তিতে

বাকেরগন্জ চরামদ্দিতে সুবা ইটের বাটায় কয়লার পরিবর্তে পোড়াচ্ছে কাঠ আশেপাশের মানুষ অস্বস্তিতে

নিজস্ব প্রতিবেদক:::: বরিশালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বাড়ছে ইটভাটা। সেইসব অবৈধ ইট ভাটায় কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট এতে উজাড় হচ্ছে বনাঞ্চল পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, এখনো শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে বরিশাল জেলায়। মাঝেমধ্যে অবৈধ ভাটা বন্ধে অভিযান চালানো হয়, ও জরিমানা করা হয়। এরপরও থেমে নেই ভাটার কার্যক্রম। চলছে ক্ষমতার দাপটে তারই মধ্য চরামদ্দি সুবা ইট বাটা

বিএনপি’র ক্ষমতার অপব্যবহার করে সাবেক চেয়ারম্যান চুন্নু শিকদার চরামদ্দির গোপে গাড়ী চলাচলের রাস্তা বন্ধ করে কয়লার পরিবর্তে পোরানো হচ্ছে কাঠ একাধিক অভিযোগ সূত্রে জানা যায় মানুষ চলাচলের রাস্তার দুইপাশে রাখা হয়েছে ইন যার জন্য নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের ইটের বাটার ধুলাবালির কারণে আশেপাশের ফসলি জমি সহ স্কুল কলেজ মাদ্রাসা ধুলোবালুতে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এলাকার কিছু সাধারণ মানুষের অভিযোগ তাদের ঘরবাড়িতে ইটের ধুলোয় ভরে গিয়েছে ঘরে থাকার মতন স্থান নেই ভয়ে মুখ খুলতে সাহস পান না স্থানীয়রা আরো একাধিক ভুক্তভোগীরা বলেন আমরা কিছু বলতে সাহস পাই না এজন্যই যেহেতু প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ইট বাটা চালানো হচ্ছে আমরা বলে কি করব শত্রু হয়ে লাভ কি বাটার পূর্ব সাইটে অবৈধ করাত কল বসিয়ে দেদারছে কাটা হচ্ছে গাছ এ যেন দেখার কেউ নেই গতবারের তুলনায় এইবার কয়লার দাম কম থাকলেও সুবা বাটায় কয়লা দিয়ে কখনো পোড়ানো হচ্ছে না ইট তার কাঠই যেনো একমাত্র ভরসা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনো সবাইকে ম্যানেজ করে দীর্ঘ বছর যাবত কাঠ দিয়ে পোড়াচ্ছে সুবা ইট বাটায় অবৈধ বাটার ব্যাপারে বরিশাল পরিবেশ অধিদপ্তরের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোঃ মুজাহিদুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করা হয়নি
সুবা ইটভাটার মালিক সাবেক বিএনপির চেয়ারম্যান চুন্নু শিকদারকেও একাধিক বার ফোন দিলে ফোন কেটে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments