
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরিশাল সদর উপজেলার ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) বরিশাল জেলা (দক্ষিন) মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিক ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ মনির হাওলাদার ও সৈয়দ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতি ইউনিয়নে কর্মসূচি পালন করবে এবং দলকে সুসংগঠিত রাখবে বলে আশা করেন।


