Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালগৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালকের উপর অতর্কিত হামলা

গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালকের উপর অতর্কিত হামলা

মোঃ রানা সন্যামত বরিশাল ::::::: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসিন্দা ভ্যানচাল রাজিব মৃধার উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ।গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে রোগীর অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোঃ রাজিব মৃধা।

এলাকা সূত্রে জানা যায়, গৌরনদী নলচিরা গ্রামের মৃত আব্দুল খালেক মৃধা ছেলে মোঃ রাজিব মৃধা সাথে নলচিরা বাজারে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে কথিত বিএনপি নেতা জামাল খানের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসীরা হামলা হামলা চালিয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এক ভ্যান চালকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments