Thursday, February 12, 2026
spot_img
Homeঝালকাঠিনলসিটিতে বৃদ্ধকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী ঘটনায় ব্যবহারিত অস্ত্র নিয়ে টিকটক। এলাকায় ব্যাপক...

নলসিটিতে বৃদ্ধকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী ঘটনায় ব্যবহারিত অস্ত্র নিয়ে টিকটক। এলাকায় ব্যাপক তোলপাড়

বিশেষ প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গত ৪ ডিসেম্বর নাচন মহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর হাবিব ডাক্তারের বসতবাড়ির পূর্ব পাশে ইট সোলিং এর রাস্তার উপর এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত বাবুল মল্লিক (৬০)উপজেলার নাচন মহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন আমিন। মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজাপুর থেকে পেশাগত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা আবু কালাম শিকদার, আবুল মল্লিক এদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা তাকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত বাবুল মল্লিকের ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। জানা গেছে, গত১৪ নভেম্বর বাবুল মল্লিক এর ছেলে আলিম মল্লিকের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ছয় হাজার টাকার মালামাল ক্রয় করে বাকিতে নেওয়ার চেষ্টা করে। আলিম মল্লিক বাকি দিতে অপারগতা প্রকাশ করলে মো: আবু কালাম সিকদার আলিম এর উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে রাত ৮ টার সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে দক্ষিণ ডেবরা সাইক্লোন সেন্টার সংলগ্ন রাস্তার পূর্বপাশে আলিম স্টোর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন হয়। বিষয়টি নলছিটি মোল্লারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করেন। সন্ত্রাসীরা এরই জের ধরে গত ৪ ডিসেম্বর বাবুল মল্লিককে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে।। জানা গেছে, আবু কালাম সিকদার, মো: আব্দুল মল্লিক, আরমান শিকদার, মো: কাওসার শিকদার, আফসার সিকদার এদের নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠিত হয়েছে। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের ভিতর দিন কাটাচ্ছে। অনুসন্ধানে আরো জানা গেছে, সন্ত্রাসীরা বাবুল মল্লিককে কুপিয়ে আহত করার পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দা,রামদা,লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। যাহা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় কেহ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই নির্যাতনের খড়ক নেমে আসে। বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে নলছিটি অফিসার ইনচার্জ মো:আব্দুল ছালাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে এবং বৃদ্ধ বাবুল মল্লিককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযোগ পেয়েছি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments