Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালগৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে দোকন ঘর দখলের চেষ্টা

গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে দোকন ঘর দখলের চেষ্টা

 

গৌরনদী প্রতিনিধি :::: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষরা রোববার সকালে দোকন ঘর দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘর উত্তোলনে বাঁধা দিলে দুই নারীকে মারধর করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বার্থী গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা হাওলাদার অভিযোগ করেন, উপজেলার বার্থী মৌজার জেএল-২৭,

খতিয়ান নং ১৩৪৬, দাগনং ১১০২ জমির পরিমান ১ শতাংশ দোকানঘর পৈত্রিক সুত্রে মালিক।

সম্প্রতি প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জব্বার হাওলাদার ও তার পুত্র যুবদল নেতা শহীদুল ইসলাম জুয়েল তার লোকজন তাদের মালিকাধীন দোকানঘর দখলের পায়তারা খবর পায়।

পরবর্তীতে তার বোন ওয়ারিশ সুত্রে নাছিমা বেগম বাদি হয়ে গত ২৪ নভেম্বর বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় প্রসেডিং ড্র করার আবেদন করেন (যার নং এমপি-১৬৬৩/২৪)।

আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও গৌরনদী মডেল থানর ওসিকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তদন্ত পূর্বক প্রতিবদেন দাখিলের নিদের্শ দেন।

এ নির্দেশ অমান্য করে রোবার সকালে বার্থী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জব্বার হাওলাদার ও তার পুত্র উপজেলা যুবদল নেতা শহীদুল ইসলাম জুয়েল তার লোকজন নিয়ে দোকানঘর নির্মান কাজ শুরু করে। রাশিদা বেগম অভিযোগ করে বলেন, আমার পিতা মৃত আব্দুল মজিদ হাওলাদারের বৈধ ক্রয় সুত্রে রের্কডিও মালিকানা দোকান ঘর রক্ষার জন্য এগিয়ে গেলে প্রতিপক্ষ আব্দুল জব্বার হাওলাদার ও তার পুত্র শহীদুল ইসলাম জুয়েল আমাকে বেদম মারধর করে। আমাকে রক্ষার জন্য আমার বোন নাছিমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন বরেণ, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
অভিযোগের ব্যাপারে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জব্বার হাওলাদার মুঠো ফোনে বলেন, মৃত আব্দুল মজিদ হাওলাদারের নিকট থেকে ৩৫ বছর পূর্বে বায়না চুক্তিতে উক্ত দোকান ঘর ক্রয় করি। আজ সকালে দোকান ঘর সংস্কার করতে যাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments