
রিয়াজ হোসেন শান্ত, ভোলা ::: দ্বীপজেলা ভোলায় শীত জেঁকে বসেছে। আর এ কারণে অল্পদামে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় জমাচ্ছে বিভিন্ন পেশার মানুষ । গত কয়েকদিন ফুটপাতে ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।সোমবার ( ০২ ডিসেম্বর ) রাতে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোলা সদর উপজেলার সদরের অবস্থিত নতুন বাজার এলাকায় শীতের পোশাক সাজিয়ে বসেছেন। এখানে ২৫টির মতো দোকান রয়েছে। কয়েকদিন শীত পড়ায় পোশাক কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। প্রতিদিন এ সব দোকানে ভিড় লেগে থাকছে। কোনো দোকানে এক দামে, কোথাও দামাদামি করে চলছে বিক্রি।এ সব দোকানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের পোশাক মিলছে। যার মধ্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, হাত মোজা, কান মোজাসহ শীতের সব রকম পোশাক। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাক-ডাকে চলে বেচা-কেনা। এছাড়াও শহরের সদর রোডে এবং কোটমসজিদের অপর সাইটেও শীতের পোশাক বিক্রি হচ্ছে।নতুন বাজারের ফুটপাতের ডাক নাম হচ্ছে পুরান মার্কেট। এই নামে ভোলা বাসি যেনো এক ডাকেই চিনে।নতুন বাজারের বিক্রেতা মোঃ নাছির আহম্মেদ দৈনিক সংবাদ সকাল কে বলেন, ৮/১০ দিন ধরে শীতের পোশাক বিক্রি বেড়েছে। তিনি আরও বলেন ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। শীত আরও বৃদ্ধি পেলে বিক্রি বাড়বে। আমি এই পর্যন্ত কয়েকটি গাইড পোশাক উঠাইছি দোকানে,এতে মোটামুটি ভালো পোশাক রয়েছে।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বোরাক চালক মোঃ লিটন বলেন,২৫০ টাকায়ে একটি জ্যাকেট কিনেছি, ছোট মেয়ের জন্য ৫ টা শীতের সোয়েটার কিনেছি ৩২০ টাকায়ে। এই মার্কেটে কম দামে শীতের পোশাক পাওয়া।


