
নিজস্ব প্রতিবেদক :::: বরগুনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়সাল হোসেন (৩০) নামের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় হিট বাংলা এনজিওর সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই থানার ৫ নং আয়লা পাথরঘাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খেজুর তলা গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে পরিকল্পিতভাবে রনি ,রাজিব, নবীন ,আলিম , হাকিম উদ্দিন সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।


