
স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর বগুড়া-আলেকান্দা মৌজার ১৭৪৯২ খতিয়ানের ৩২৫০ দাগের জমি দখল করেছে প্রভাবশালীরা।জমি উদ্ধারের জন্য মালিক ইকবাল আজম খান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে ,১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান হিরু ও মফিজুল ইসলাম আওয়ামীলীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রান নাশের হুমকি ও ভয়ভিতি প্রদর্শন করে জোড় পুর্বক দখল করে। অভিযোগে উল্লেখ করা হয়,এস এ ও বিএস খতিয়ানে ইকবাল আজম খানের নামে রেকর্ড হয়।জমি নিয়ে সামছুদ্দিন ও মাজেদা খাতুনের সাথে মামলা হয়, এতে সামছুদ্দিন আহম্মেদের পক্ষে রায় প্রদান করেন আদালত।রায়ের পর দখল বুঝে নিয়ে ২০১৪ সালে বিসিসির নকশার অনুমোদন নিয়ে ভবন নির্মানের কাজ শুরু করলে অসৎ উদ্দ্যেশ্যে আকতারুজ্জামান হিরু ও মফিজুল ইসলাম লোকজন নিয়ে দখল করে নেয়। এ ব্যাপারে ইকবাল আজম খান বলেন,আমাদের খরিদকৃত জমি যার দলিল রেজিষ্ট্রশন নম্বর ৩৫৪৭।অসৎ উদ্দ্যেশ্যে আমাদের জমি দখল করেছে,আমরা আমাদের জায়গার দখলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এব্যাপারে আকতারুজ্জান হিরুর সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।জানা গেছে ৫ আগষ্টের পর তিনি পালিয়ে বেড়াচ্ছেন।সম্প্রতি এ ব্যাপারে সংবাদ সংম্মেলনও করেছেন ইকবাল আজম খান।


