
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা মেরুল বাড়ি এলাকায় ব্যবসার নামে প্রতারনা ও পাওনা টাকা চাওয়ায় হত্যা খুন জখমের অভিযোগে বরিশাল সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন। গতকাল আব্দুল মালেক হাওলাদারের ছেলে মো: এনায়েত হোসেন বাচ্চু বাদী হয়ে সাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাশার লিটনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর ৪১৮/২০২৪।
মামলা সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামলার আসামী খাইরুল বাশার লিটনের সাথে বাদী এনায়েত হোসেন বাচ্চু উত্তর সাতলা একতা মৎস প্রকল্প এর নামে ব্যবসার কথা বলে ১৭ লাখ টাকা লেনদেন হয়। মামলার বাদী এনায়েত হোসেন বাচ্চু ২০১৪ সালের ১৩ জুলাই আসামী খাইরুল বাশার লিটনকে সাত লাখ টাকা দেন। এরপর ২০১৪ সালের ১৩ জুলাই আরও ৫ লাখ টাকা প্রদান করেন। এরপর ১৪ জুলাই আরও ৫ লাখ টাকা প্রদান করেন। এছাড়া বাদীর লাভের অংশসহ মোট পাওনা আসামীর কাছে ১ কোটি ৩৬ লাখ টাকা। আসামী দীর্ঘ ১০ বছর যাবৎ মাছ ও মাছের পোনা বিক্রি করে টাকা নেয় কিন্তু বাদী এনায়েত হোসেন বাচ্চুকে কোন টাকা না দিয়ে ঘুরাইতে থাকে। বাদী বাচ্চু আসামী খাইরুল বাশার লিটনকে টাকার কথা বললে চলতি বছরের ৩১ আগস্ট শনিবার বিকেল ৪ টায় বাদীর বসতবাড়ী পশ্চিম পার্শে বাশতলা মার্কেটের সামনে বসে টাকা দিকে অস্বীকার করে। এ সময় বাদীকে হত্যার হুমকি প্রদান করেন। এ ঘটনায় বাদী নিজের নিরাপত্তা ও পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে উজিরপুর থানার ওসিকে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেন। এদিকে, একই অভিযোগে জসিম হাওলাদার ও আতিয়ার হাওলাদার বাদী হয়ে আসামী খাইরুল বাশার লিটনের বিরুদ্ধে একই আদালতে আরও দুটি মামলা করেন।


