Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে জাতীয় দৈনিক কালবেলা ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে”বাকেরগঞ্জে ভূমি অফিস যেন ঘুষের হাট টাকা ছাড়া মেলে না সেবা সহ বিভিন্ন
শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে।সংবাদে আমাকে জড়িয়ে যে সমস্ত কথা উল্লেখ্য করা হয়েছে তাহার বাস্তবে কোনো সত্যতা নেই। আমি দীর্ঘদিন যাবৎ গৌরনদীর একটি ইউনিয়নে ভূমি অফিসে সততার সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমানে চরাদী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছি। সরকারী নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা- সহযোগিতা করার লক্ষ্যে কাজ করছি। তারপরেও স্থানীয় একটি কুচক্রী মহল আমার ক্ষতি করার জন্য এবং আমি দীর্ঘদিন যাবৎ কষ্ট করে যে সুনাম অর্জন করেছি তা নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। এরই ধারাবাহিকতায় তারা সাংবাদিক ভাইদের কাছেও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিবেদক

মোঃ হাবিবুর রহমান
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা
২ নং চরাদী ইউনিয়ন ভূমি অফিস
বাকেরগঞ্জ, বরিশাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments