Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালহার্ট অ্যাটাকে তরুণ সাংবাদিক খোকন খানের মৃত্যু

হার্ট অ্যাটাকে তরুণ সাংবাদিক খোকন খানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক। রিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত মজিদ খানের ছোট পুত্র মোনায়েম খান খোকন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।
মৃত মোনায়েম খান খোকন আঞ্চলিক দৈনিক সংবাদ সকাল পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। ১৬ জুন (রবিবার) সকাল ৮টায় তার নিজ বাসভবনে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোনায়েম খান খোকন গভীর রাতে বাসায় ফিরেন এরপর শরীর খারাপ হওয়া শুরু করলে সকালে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সকাল ৮ টায় তার স্ত্রী কাজল অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে মোনায়েম খান খোকন মারা গেছেন। তার স্ত্রী কাজল বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে খোকন দুই শিশু সন্তান রেখে গেছেন। ১০ বছরের ছেলের নাম তাজ ও ৩ বছরের শিশুকন্যা তোহা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments