Thursday, February 12, 2026
spot_img
Homeপটুয়াখালীপটুয়াখালীতে ২য় বারের মত মো: মহিউদ্দিন আহমেদ পৌরপিতা নির্বাচিত

পটুয়াখালীতে ২য় বারের মত মো: মহিউদ্দিন আহমেদ পৌরপিতা নির্বাচিত

রিপন কুমার দাস,পটুয়াখালী:

উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের মধ্যে দিয়ে পটুয়াখালী পৌর বাসী ২য় বারের মতো বেছে নিলেন তাদের পৌরপিতাকে।

শনিবার (০৯ ই মার্চ ) এ নির্বাচন অনুষ্ঠিত হল পটুয়াখালী পৌরসভার নির্বাচন। পৌরসভার মেয়র পদে মোঃ মহিউদ্দিন আহমেদ পুনরায় ২য় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহনুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
৯টি ওয়ার্ডের মোট ২৪ টি কেন্দ্রের ফলা ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম পেয়েছেন ০৯ হাজার ৬৭৬ ভোট। মেয়র পদে মোট প্রার্থী ছিল পাঁচ জন। বিজয়ী মোঃ মহিউদ্দিন আহমেদ বর্তমান মেয়র ছিলেন এবং তিনি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।

সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয় ভোট গ্রহন। একটনা বিরতহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের কথা থাকলেও কিছু কিছু কেন্দ্রে শেষ মুহুর্তে ভোটারদের উপস্থিতর কারনে নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহন করতে দেখা গেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ।ভোটারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় ইভিএম এর কারনে একএকজনের একএকটি ভোট প্রদানে প্রায় ১০ মিনিট থেকে ১৫ মিনিট সময় লাগছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত।পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশ সহ ৯জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯জন ম্যাজিস্ট্রেট, ৩প্লাটুন বিজিবি, ৪টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দাইত্ব পালন করবে।

পৌরসভার মোট ৫০হাজার ৬শ‘ ৯৯জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মোট ৬১জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments