
গৌরনদী প্রতিনিধি। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পকিবার বরিশালের গৌরনদীতে উপজেলা, পৌর ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.আবু আবদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার ওসি মো.আনোয়ার হোসেন-প্রমূখ।
এরপর বিকেল ৩টায় দলীয় কার্যালয় চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান’র নেতৃত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, সিনিয়ার আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নকিবুল হক, ইউপি চেয়ারম্যান আ:রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ নজরুল ইসলাম, আব:রাজ্জাক হাওলাদার, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আব:হালিম, উপজেলা যুবলীগের সভাপতি মো.আনিচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহামুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর মোঃ শাখাওয়াত হোসেন সুজন, কাউন্সিলর মিলন খলিফা, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল-প্রমূখ


