Thursday, February 12, 2026
spot_img
Homeঝালকাঠিনলছিটিতে ২৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নলছিটিতে ২৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নলছিটি প্রতিনিধি।
র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ দল বরিশাল জেলার কোতয়ালী থানাধীন রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের মৃত হাজী মানিক শাহ শরীফের পুত্র আলমগীর হোসেন (৫৯) কে গ্রেফতার করে। তিনি যৌতুক নিরোধ আইনে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন (৫৯) এর বিরুদ্ধে ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনের ০৪ ধারায় একটি মামলা হয়। যার মামলা নং- সিআর-৬৬১/৯৬ (নলছিটি)। পরবরর্তীতে, ১৯৯৯ সালে বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উক্ত আইন ও ধারায় দোষী সাব্যস্ত করে ০১(এক) বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। কিন্ত আসামি গোপনে বিদেশ গিয়ে দীর্ঘদিন ২৭ বছর পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। পরে গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন ২৭ বছর প্রবাসে পলাতক জীবনযাপন করে গত ০৯ মাস আগে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যায়।বরিশাল র‍্যাব-৮ কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে আসামিকে গ্রেফতার করে। যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বরিশাল র‍্যাব-৮। পরবর্তীতে আসামিকে ঝালকাঠি জেলার নলছিটি থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments