
মিঠুন চক্রবর্তী, রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে পাম্প দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবুল খান (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরীজানা গ্রামে এ ঘটনা ঘটে।
বাবুল খান ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও পুখরীজানা গ্রামের মৃত- মোফাজ্জেল খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন জানায়, বাবুল খান তাঁর বাড়ির সামনে মসজিদ নির্মাণ কাজের জন্য বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণারাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


