Thursday, February 12, 2026
spot_img
Homeপটুয়াখালী৭০ বছর ধরে গাছ লাগাচ্ছেন সিরাজুল, চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর

৭০ বছর ধরে গাছ লাগাচ্ছেন সিরাজুল, চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি বরিশাল।

বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের সিরাজুল ইসলাম হাওলাদার ৮২ বছর বয়স হলেও এর মধ্যে প্রায় ৭০ বছর ধরে তিনি গাছ লাগাচ্ছেন। নিজের বাড়ির উঠান-বাগান থেকে শুরু করে প্রতিবেশীর বাড়ি ও সরকারি রাস্তার পাশেও গাছ লাগিয়েছেন তিনি। শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের অন্তত ১০ গ্রামজুড়ে আছে তার লাগানো নানান প্রজাতির গাছ। এ পর্যন্ত তিনি অন্তত ৫০ হাজার গাছ লাগিয়েছেন।
সিরাজুল ইসলাম হাওলাদার এলাকাবাসীর কাছে বৃক্ষপ্রেমী হিসেবে সমাদৃত।পটুয়াখালী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের টিনশেডের ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছেন সিরাজুুল ইসলাম। গ্রামের পরে গ্রাম ঘুরে ঘুরে দেখান তার লাগানো গাছগুলো। পরম মমতায় গাছগুলো বেড়ে উঠছে। কোনো গাছ ৩০/৪০ বছর পুরোনো। নিজের সন্তানের মতোই সযত্নে প্রতিপালন করছেন এসব গাছ।বাবা আলতাফ হোসেন হাওলাদারের সাত ছেলের মধ্যে তিনি সবার ছোট। ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পাস করেন ১৯৮৬ সালে। গলাচিপা শহর ও নিজ গ্রামের কয়েকটি মসজিদে ইমামতির চাকরি করেছেন তিনি।ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি ঝোঁক ছিল তার। বেশিরভাগ চারা নিজেই বাড়িতে তৈরি করেন। আবার কিছু বাজার থেকে কেনেন। মূলত বর্ষায় গাছ লাগান। বাকি সময় গাছের পরিচর্যা করেন।জীবনের শেষ প্রান্তে এসে ৮২ বছর বয়সে ভালো নেই সিরাজুল ইসলাম। শারীরিকভাবে নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ভুগছেন দীর্ঘদিন যাবত। তিনি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments