
বিএম বেলাল, গৌরনদী। বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষের গর্বধারিনি মা“,
বরিশাল জেলার গৌরনদীর দক্ষিন বিজয়পুরের বাসিন্দা কার্তিক চন্দ্র ঘোষের স্ত্রী কানন বালা ঘোষ (৮০)
সোমবার ভোর রাত ৩টা ২০মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গতকাল বিকাল ৪টায় তার অন্তেস্টিকৃয়া সম্পন্য হয়েছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি),
বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্, গৌরনদী পৌরসভার মেয়র মো.হারিছুর রহমান।


