
মোঃসাইদুল ইসলাম তানবির মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে “ইউনিয়ন পর্যায়ে কন্টিজেন্সি প্লান ভ্যালিডেশন সভা” অনুষ্ঠিত হয়। অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহায়তায় বৃহস্পতিবার ১৮/১/২৪ইং সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: কাদের ফরাজি। এসময়
উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য, প্রতিবন্ধী ব্যাক্তি এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর ইনক্লুশন অফিসার মো: সফিউজ্জামান জনি, আভাস এলএসসিএইচভিপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার সঞ্জয় বিশ্বাস, উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সোবহান, ইউএফ সাবিনা, ইউএফ আলমগীর হোসেন সহ আরও অনেকে। সভায় কমিটির সদস্যরা দুর্যোগ মোকাবেলায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে সিআরএ সদস্যবৃন্দ খসড়া কর্মপরিকল্পনা করেন।


