
মঠবাড়িয়া প্রতিনিধি: মঠবাড়িয়া’য় ফুল দিয়ে অভিনন্দনে সিক্ত হলেন পিরোজপুর-(৩) আসন মঠবাড়িয়া’য় নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ,তিনি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা আশরাফুর রহমানের বড় ভাই। ৯ জানুয়ারি মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের খোঁজ খবর নিতে পরিদর্শনে যান নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ। এসময় মঠবাড়িয়া পৌরসভা সহ- সদর-টিকিকাটা-গুলিশাখালী-সাপলেজা-আমরাগাছিয়া-বড় মাছুয়া-বেতমোর-দাউদখালী-মিরুখালী-তুশখালী-ও ধানীশাফা ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খাঁন,উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা বাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস,এবং ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ,বীর মুক্তিযুদ্ধা বাচ্চু কমান্ডার,মঠবাড়িয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুল বাসার মাতুব্বর,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম আকন,মিজানুর রহমান মিলন সহ উপজেলা আওয়ামী লীগ-কৃষক লীগ-শ্রমীক লীগ-সেচ্ছাসেবক লীগ-যুব লীগ-ছাত্র লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী’রা। উল্লেখ্য ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী সহ মঠবাড়িয়া উপজেলা বাসি উল্লাসিত হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান,এসময় নবনির্বাচিত এম-পি নিরাপদ মঠবাড়িয়া গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন ।


