
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) সংসদিয়-১১৯ আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯টি ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সরেজমিনে গৌরনদীর ১০টি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রচন্ড শীত ও ঘন কুয়াশার মধ্যে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলেও কোন কোন ভোট কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। পালরদী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল জানান, এ ভোট কেন্দ্রে নৌকার মার্কার ৫জন ও লাঙ্গলের ২ জন পুলিং এজেন্ট আছে। তবে আম মার্কার প্রার্থী কোন পুলিং এজেন্ট দেয়ণি। সকাল ৯টার দিকে গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে , সকাল সাড়ে ৯টায় পালরদী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, দুপুর ১১টার দিকে দিয়াসুর বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যায়য় ভোট কেন্দ্রে ও দুপুর ১২টার দিকে কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। তবে, সকাল সোয়া ৮টার দিকে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, সকাল সোয়া ১০টার দিকে দিয়াসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা পৌণে ১১টার দিকে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের অপেক্ষামান সুদীর্ঘ সারি (লাইন) র্দেখা গেছে। লাঙ্গল মার্কার প্রার্থী অ্যাডভোকেট সেকেন্দার আলী জানান, ৮৭টি ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট দেওয়া হয়েছে। তারা কি কারণে ভোট কেন্দ্রে যায়নি, তা খোঁজ নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান জানান, ভোটাররা স্বতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। চার বারের নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভাগ্নে ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ্-এমপি বিপুল ভোটে বিজয়ী হবেন। সহকারী রিটার্নিং অফিসার গৌরনদীর ইউএনও আবু আব্দুল্লাহ্ খান ও আগৈলঝাড়ার ইউএনও ফারিহা তানজিন জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্য হয়েছে। জানাগেছে, নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্র্কার প্রার্থী অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী মো. তুহিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৪৮ জন ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্র ১২৯টি, এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র ৫১টি। সর্বমোট ভোট কক্ষ ৬৭৭টি। এরমধ্যে পুরুষ ভোট কক্ষ ৩১৩টি ও মহিলা কক্ষ ৩৬৪টি।


