Thursday, February 12, 2026
spot_img
Homeবরগুনাতালতলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তালতলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নাঈম ইসলাম, তালতলী (বরগুনা) প্রতিনিধি— বরগুনার তালতলীতে পারিবারিক আদালতের মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত মোঃ দুলাল মিয়া (৫৪) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।

তালতলী থানার উপ পরিদর্শক এসআই মো. মাহতাবের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত দুলাল মিয়া ওই এলাকার মৃত সেকান্দার মুসুল্লির ছেলে।

এসআই মো. মাহাতাব জানান, দুলাল মিয়ার প্রথম স্ত্রী থাকার পরও সে তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় ২য় বিবাহ করে। প্রথম স্ত্রী ২০১৩ সালে পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলায় আসামি দুলাল মিয়ার ০১ মাসের সাজা হয়। মামলা হওয়ার পর হইতে দীর্ঘদিন ধরে সে আত্বগোপনে ছিলো।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি দুলাল এতোদিন পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments