Thursday, February 12, 2026
spot_img
Homeপটুয়াখালীপাগলের মার্কা নৌকা, আ.লীগের মার্কা ঈগল, ইউপি চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

পাগলের মার্কা নৌকা, আ.লীগের মার্কা ঈগল, ইউপি চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক ॥ এইবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হইছে নৌকা’ এমন মন্তব্য নিয়ে পটুয়াখালী -৪ আসনে তোলপার শুরু হয়েছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দারুণভাবে বিতর্কের সৃষ্টি হয়।

পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুব তালুকদারের নির্বাচনী পথ সভায় উপস্থিত জনতার মাঝে এই বক্তব্য প্রদান করেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। আর তাই দলের পদধারী একজন নেতা বঙ্গবন্ধুর নৌকাকে নিয়ে এমন ব্যঙ্গ করায় ফুঁসে উঠেছে নৌকাপ্রেমী তৃণমূলের নেতাকর্মীরা। তবে বেফাঁস মন্তব্যকারী এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

বক্তব্যে এই আ.লীগ নেতা বলেন, ‘প্রত্যেক মা বোনদের বুঝাবেন এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা।’ এসময় তিনি আরও বলেন, ‘দলের মধ্যে থেকে বলতে চাই, কি উন্নয়ন হইছে ৫ বছরে, উন্নয়ন বঞ্চিত।’ আর বক্তব্যের এই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার পাশাপাশি তোলপার শুরু হয় উপকূলজুড়ে।

তবে ব্যঙ্গ বক্তব্য অস্বীকার করে আনসার উদ্দিন মোল্লা বলেন, আমি এসব বক্তব্য প্রদান করিনি। আমি ভিন্ন কথা বলেছি।

কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, পাগলের মার্কা নৌকা নয়, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, এদেশের আঠারো কোটি মানুষের মার্কা নৌকা। তবে যে নৌকাকে পাগলের মার্কা বলেছেন তিনি নিজে পাগল আর তার ঈগল মার্কার প্রার্থীও পাগল। পাগল না হলে কেউ এমন মন্তব্য করতে পারেন না। আসলে আনসার মোল্লা মাদকাসক্ত ব্যক্তি। তাই তিনি পাগলের মতো কথাবার্তা বলেন। এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জানান, আনসার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছে। নৌকা পাগলের মার্কা হলে তিনি নৌকা নিয়ে নির্বাচন করলেন কেন। তার এই বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments