Monday, February 9, 2026
spot_img
Homeপিরোজপুরভান্ডারিয়া অগ্নিকাণ্ডে কনফেকশনারী দোকান পুড়ে ছাই

ভান্ডারিয়া অগ্নিকাণ্ডে কনফেকশনারী দোকান পুড়ে ছাই

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় হিমা এন্টাপ্রাইজ নামের একটি কনফেকশনারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মেহেদী হাসান জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে এগারোটার দিকে পোষ্ট অফিস সড়কের হিমা এন্টাপ্রাইজ কনফেকশনারীর দোকানের মধ্যে আগুন দেখতে পাই, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিস ও দোকান মালিককে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় খলিফা ফার্নিচারের আংশিক ক্ষতি হয়েছে।
মালিক মালিক মেহেদী জানান, দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি নগদ টাকা, ১টি ফ্রিজ, ১টি কফি মেশিন, ও কনফেকশনারীর খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আমি স্বর্বশান্ত হয়ে গেছি।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments