
নিজস্ব প্রতিবেদক— বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহোযোগী সংগঠন বরিশাল সদর উপজেলার আয়োজনে ৫২ তম মহান বিজয় দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্নে শিতলাখোলা এলাকায় সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য প্রদান করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য আনিস উদ্দিন শহীদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল সদর উপজেলার চাদপুরা ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদ, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মুন্সী, চরমোনাই ইউনিয়ন আওয়ামীলীগ, চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুহতাদীন হিমেল, মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা আক্তার পরি, বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


