Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালগৌরনদীতে জয়িতাদের সম্মাননা প্রদান

গৌরনদীতে জয়িতাদের সম্মাননা প্রদান

বিএম বেলাল, গৌরনদী:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ন অবদান রাখায় বরিশালের গৌরনদীতে চারজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.আবু আবদুল্লাহ খান’র সভাপতিত্বে জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো.রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাঝহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমূখ। শেষে চারজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ- বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান। বেগম রোকেয়া ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তার উল্লেখ যোগ্য রচনা হলো-মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ-বাসিনী। দিবসটি এখন সরকারিভাবে পালিত হয় জাতীয় দিবস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments