Thursday, February 12, 2026
spot_img
Homeসারাদেশ"অনৈতিক সম্পর্ক ফাঁস" বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অবস্থান

“অনৈতিক সম্পর্ক ফাঁস” বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অবস্থান

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় বিয়ের দাবি নিয়ে বেয়াইয়ের বাড়িতে অবস্থান করছেন এক নারী। তবে তাকে মারপিট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বেয়াই ও তার আত্মীয় স্বজনরা। ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (কালুগাড়ী) গ্রামে এ ঘটনা ঘটেছে।

দেড় বছর আগে খুকশিয়া গ্রামের ছয়ফল মিয়া তার মেয়েকে বিয়ে দেন একই গ্রামে এক ছেলের সঙ্গে।

এর কিছুদিন পর ছয়ফল তার বেয়াইনের (মেয়ের শাশুড়ি) সঙ্গে সর্ম্পক গড়ে তোলেন। একপর্যায়ে মঙ্গলবার ছয়ফল তার বেয়াইনকে বাড়িতে ডেকে আনেন। এতে ছয়ফলের স্ত্রীর সন্দেহ হলে প্রতিবেশীদের ডেকে আনেন। তারা এসে ঘরের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
এ ঘটনা জানাজানির স্বামী বাড়িতে উঠতে না দেওয়ায় শনিবার বিয়ের দাবিতে ছয়ফলের বাড়িতে অবস্থান নেন ওই নারী। এতে ছয়ফল ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন।

এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে বিকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments