Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালউজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমি'র শূভ উদ্বোধন

উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমি’র শূভ উদ্বোধন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির শূভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। ৬ ডিসেম্বর বুধবার দুপুর ১টায় উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ রিপন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেনসহ অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments