Thursday, February 12, 2026
spot_img
Homeবরিশালবরিশাল মহানগর আ.লীগ সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

বরিশাল মহানগর আ.লীগ সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুনসহ অন্যরা।

বক্তারা জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারণসহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া এবং সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহকে মহানগরের সভাপতি করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

আগামী সংসদ নির্বাচনের পূর্বে এ কমিটি ভেঙে দেওয়া না হলে বরিশাল সদর আসনে নৌকার প্রার্থীর নির্বাচনে এর প্রভাব ফেলবে বলে আশঙ্কার কথা জানান বক্তারা। এ সময় জাহাঙ্গীরের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।

২৯ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে বক্তৃতায় কে এম জাহাঙ্গীর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে উদ্দেশ করে বলেন, কোনও জালিয়াতির সুযোগ নেই। প্রশাসনকে ব্যবহার করে ভোটের বাক্স ভরবেন সেই সুযোগ দেওয়া হবে না।

ওই সভায় উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ কমিটির বেশিরভাগ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments