Thursday, February 12, 2026
spot_img
Homeনির্বাচনবরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাদিক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছ থেকে সাদিক আব্দুল্লাহর পক্ষে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু, আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় গাজী নঈমুল হাসান লিটু বলেন, দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য নেতাকর্মীদের অনুরোধে সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত মোট ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments