
বাউফল প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও গণবিরোধী তফসিল বাতিলের দাবিতে আজ ২২/১১/২০২৩ বুধবার সকাল ৮:৩০ এর দিকে
বাউফল টু ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছে বাউফল উপজেলা ছাত্রদল।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক মিরাজ, যুগ্ন আহ্বায়ক মনন, বাউফল সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব গাজী, মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব হোসেন, বগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি সহ আরো প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী।
এই কর্মসূচি পালন কালে প্রায় আধ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।


