ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0
707

নিজস্ব প্রতিবেদক— ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গৌরনদীর বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গৌরনদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চালক সিরাজুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানে বিস্কুট নিয়ে বরিশাল বিসিক থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন। বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকায় পোঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ব্যাক্তি গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আগুনে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোনো ক্ষতি হয়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিভিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here